Showing posts with label ব্রেন/ ড্রেন. Show all posts
Showing posts with label ব্রেন/ ড্রেন. Show all posts

Monday, 16 August 2010

গুরু, তোমায় সালাম

গভীর চিন্তায় আছি। আমার নামের সঙ্গে 'সদ্য জার্মানি ফেরত' এটা জুড়ে দেব কি না? ওয়াল্লা, এটা যে একটা টাইটেল এটা তো জানতুমই না!
অবশ্য এই নিয়ে খানিকটা ধন্ধেও আছি, সদ্য বলতে ঠিক কতটা সময় বোঝায়? হপ্তা, মাস? কতটা সময় পর্যন্ত এই টাইটেলটা ব্যবহার করা যায়? (হ্যায় কোই মায় কা লাল?)
বটে রে, এই সমাধানটা কবি-উপন্যাসিক-গদ্যকার্টুনিস্ট-কলামলেখক-সাংবাদিক-প্রকৌশলী ও সদ্য আমেরিকা ফেরত আনিসুল হক ব্যতীত আর কে দিতে পরবে...?