ডোবার গভীরতা যেমন খুঁজে লাভ নাই, তেমনি এখানেও। ভারী ভারী লেখা লিখে ক্লান্ত লাগে। এখানে হালকা চালের লেখা লিখে চেপে রাখা শ্বাস ফেলতে পারি। মূলত এই সাইটটা আমার নিজের জন্য এবং অল্প কিছু পছন্দের মানুষদের জন্য। বিচিত্র কারণে যারা আমার দোষ খুঁজে পান না...।
Friday, 30 July 2010
উত্তর জানা নেই
ঢাকা যেতে টংগির কাছাকাছি একটা লেকের মত জায়গা আছে। ওটার কিনারে সাদা-সাদা এই ফুলের গাছগুলোতে ফুলে ছেয়ে থাকে।
রেলগাড়ি থেমে আছে। কে এই দুর্দান্ত সৌন্দর্য দেখল, কে দেখল না এটা আমার জানা নাই কিন্তু কেবল এই ছেলেটিই গাড়ি থেকে নামল। আর কেউ না, আমিও না।
ক্যারিকেচার-ছবিকেচার
এক সময় ছবি নিয়ে ক্যারিকেচারে খুব মেতেছিলাম। এটায় কেবল চুল, চোখ বদলে দিয়েছিলাম এবং ব্যান্ড-এইডটা জুড়ে দিয়েছিলাম।
ফুলের জাতিধর্ম!
ফুলেরও যে জাত থাকে এটা আমার জানা ছিল না।
প্রচুর জবা ফুল ফোটে। ফুলের পাপড়িগুলো আলাদা করে একটা এন্টিক বাটিতে রেখে দেই, পানিতে ভাসতে থাকে। দেখতে ভালই লাগে। কাজটা করা হয় নিয়ম করে। লোডশেডিং-এর রাতে কখনও জ্বলে মাঝখানে মোমবাতি, রাতের বেলায় অন্য রকম লাগে, আমার খুব পছন্দের।
একদিন একজন ফট করে বলে বসেন, হিন্দুদের ফুল রাখছেন কেন? এর বক্তব্য হচ্ছে জবা হিন্দুদের ফুল।
শৈশবে শুনতাম, কালো পিপড়া মুসলামান, লাল পিপড়া হিন্দু। বড়ো হয়ে শুনলাম, জবা হিন্দুদের ফুল! আমার মনে হচ্ছে, এখনও শৈশবেই রয়ে গেছি, বড়ো হইনি। অপেক্ষায় আছি, কবে বড়ো হবো...।
*জুলাই, ২০১০
Thursday, 29 July 2010
Subscribe to:
Posts (Atom)


